দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার না করায় আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে। নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ২০ জন নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান ইসি সচিব।
ভোটগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে আখতার আহমেদ বলেন, নির্ধারিত সময়ে নির্বাচনী কর্মকর্তা উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে ভোটগ্রহণ কার্যক্রম শুরু করবেন। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ নকশার ব্যালট পেপার অনুমোদন করা হয়েছে। সাদা কাগজে কালো প্রিন্টে ব্যালট পেপার ছাপানো হবে।
তিনি বলেন, ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে দ্রুত প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে। এ নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেবেন। আদালতের নির্দেশে নির্বাচিত প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় চট্টগ্রাম-৪ আসন বর্তমানে শূন্য রয়েছে।
ইসি সচিব জানান, বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ—দুজনের কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি।
এর আগে ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় ৬ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
একক প্রার্থী না থাকায় ১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোটে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। ভোটগ্রহণ শেষে বৈধ ও অবৈধ ভোট গণনা করে জাতীয় সংসদ কক্ষেই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফল ঘোষণা করবেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তা।
দীর্ঘ ৩৫ বছর পর সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপ্রধান নির্বাচনের এই ভোটকে ঘিরে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
যে আই